Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সেরা ৫ টি কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার ওয়েবসাইট ?

আসসালামু আলাইকুম এই পোস্টে আমি দেখাবো কিভাবে আপনি কপিরাইট ফটো ডাউনলোড করতে পারেন আপনি চাইলে ইউটিউব ফেসবুক এবং আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আপনি সব জায়গায় এই কপিরাইট ফটো ব্যবহার করতে পারবেন।


আপনি চাইলে ছবি ডাউনলোড করে নিজের মত মডিফাই করে নিতে পারবেন। আমরা অনেক সময় গুগল বা ফেসবুক থেকে কোন ফটো ডাউনলোড করে সেটি কিন্তু ইউটিউব ভিডিও থাম্বনেইল বা ফেসবুক ভিডিও থাম্বনেইল বা আমরা অন্য কোন জায়গা ব্যবহার করি থাকি।


কিন্তু আমরা গুগল বা ফেসবুক থেকে যে ফটোটি ডাউনলোড করে ব্যাবহার করেছি সেই ফটোর শর্ত না মেনে নিজের কাজে ব্যবহার করলে ব্যবহারকারীর নামে ছবির মালিক আইনগত ব্যবস্থা নিতে পারে।


তাই অবশ্যই কোনো জায়গা থেকে ছবি ডাউনলোডের পর সেটা ব্যবহারের ব্যাপারে সচেতন হতে হবে।

এই আর্টিকেলের আমরা সেরা পাঁচটি কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার ওয়েবসাইট এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং আপনি সেখান থেকে খুব সহজে কপিরাইট ফ্রি ফটো ডাউনলোড করতে পারবেন এবং নিজের মতো ব্যবহার করতে পারবেন।

এই আর্টিকেলে ওয়েবসাইটের লাইসেন্সও এখানে লেখা থাকবে। তাই আপনাকে তাদের লাইসেন্স পড়তে ওয়েবসাইটে যেতে হবে না।


১. Unsplash  কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড




প্রথমে যে ওয়েবসাইটের কথা বলব সেটি হচ্ছে আনস্প্ল্যাশ এই ওয়েবসাইটে আছে ২ মিলিয়নের চেয়ে বেশি ছবি।এই ওয়েবসাইটে নিজের মনের মতো ছবি খুঁজে বের করা অনেক সহজ ।


এই ওয়েবসাইটের প্রায় ২ লাখ ফটোগ্রাফার প্রতিনিয়ত ছবি আপলোড করে থাকেন এবং এই ওয়েবসাইটে দিন দিন ছবি কালেকশন বেড়ে চলছে এই ওয়েবসাইটে প্রায় ২ বিলিয়নেরও বেশি মানুষ ছবিগুলো ডাউনলোড করে ব্যাবহার করছেন।


Unsplash হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েবসাইট এর কারন হলো তাদের লাইসেন্সর কারণ তাদের ওয়েবসাইটে কোন দায়বদ্ধতা নেই আপনি নিজের মতো করে সবকিছু করতে পারবে।


আপনি ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করতে পারবে তার সাথে ছবিগুলো আপনি অন্য কাউকে শেয়ার ও করতে পারবেন এবং আপনার ইউটিউব ভিডিও এবং ফেইসবুক ভিডিও এর মাঝখানে ও আপনি ব্যবহার করতে পারবে আপনি চাইলে ডাউনলোড করে ফটো এডিট করতে পারবেন এর জন্য আপনাকে কোন ক্রেডিট দিতে হবে না।


কিন্তু এই ওয়েবসাইটের শর্ত একটাই আপনি এই ওয়েবসাইট থেকে কোন ছবি ডাউনলোড করে অন্য কোথাও বিক্রি করতে পারবেন না সেটা হতে পারে অন্য কোন ওয়েবসাইট বা কোন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে।


এই ওয়েবসাইট থেকে আপনি চাইলে ছবি আপলোড করে আপনি টাকা ইনকাম করতে পারবেন।



২. Pixabay  কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড




এরপরে যে ওয়েবসাইটের কথা বলব সেটি হচ্ছে পিক্সাবে আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার পাশাপাশি কপিরাইট ফ্রি মিউজিক এবং কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করতে পারবেন।


আপনি চাইলে ছবি ভিডিও মিউজিক ইউটুব ফেসবুকে বা আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন এর জন্য কোন দায়বদ্ধতা নেই।


কিছু বছর আগে পিক্সাবে ৩৩,২০০ জন ফটোগ্রাফার কাজ করতো তারা নতুন নতুন ছবি এই ওয়েবসাইটে আপলোড করে জয় করে নিয়েছেন বিশ্ববাসীর মন।


পিক্সাবে প্রতিটা ছবি আপলোড করা হয় CC0 বা Creative Commons Zero লাইসেন্সের এর মাধ্যমে


Creative Commons Zero বলতে ওয়েবসাইট থেকে কোন ছবি ডাউনলোড করার পরে আপনি সেটি নিজের মন মত করে এডিট করতে পারবেন এবং এর জন্য আপনাকে কোন ক্রেডিট দিতে হবে না।


আপনি চাইলে ছবি আপলোড করে আপনি টাকা ইনকাম করতে পারবেন।



৩. Pexels কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড



এই ওয়েবসাইটটি কপিরাইট ফ্রী ছবি ডাউনলোড করার ওয়েবসাইটের মধ্যে অন্যতম কোন রকম ঝামেলা ছাড়াই আপনি ওয়েব সাইট থেকে খুব সহজে ছবি ডাউনলোড করতে পারবেন।


আপনি এই ওয়েবসাইটে কপিরাইট ফ্রি ছবির পাশাপাশি হাই রেজুলেশনের ভিডিও পেয়ে যাবেন এবং এই ভিডিও গুলো আপনি চাইলে নিজের মন মত এডিট করে ইউটিউব ফেসবুক এবং অন্যান্য ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকে কোন ছবি বা ভিডিও ডাউনলোড করে কারো কাছে বিক্রি করতে পারবেন না।


এই ওয়েবসাইট থেকে আপনি যদি কোনো ছবি বা ভিডিও ডাউনলোড করে কারো কাছে বিক্রি করেন তাহলে তার আইনগত ব্যবস্থা নিতে পারে।



৪. Free Pik কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড




ফ্রীপিক হলো ২০২২ সালের নন কপিরাইট ফ্রী ছবি ডাউনলোড করার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট

এই ওয়েবসাইটে আপনি পাবেন ফ্রি এবং প্রিমিয়ামের ছবি এই ওয়েবসাইট থেকে আপনি অ্যাডবি ইলাস্ট্রেটর এর ভিক্টর থেকে শুরু করে আইকন ও পেয়ে যাবেন।


এই ওয়েবসাইটের ছবিগুলো আপনি যত খুশি ততবার ডাউনলোড করতে পারবেন এবং আপনি সেগুলো নিজের কাজে ব্যবহার করতে পারবেন এর জন্য কোন দায়বদ্ধতা নেই কিন্তু এখানে প্রত্যেকটা ছবির নিচে আপনাকে ক্রেডিট দিতে হবে।


এবং আপনি কিভাবে ফটোতে ক্রেডিট দিবেন এই পুরো ব্যাপারটি তারা সুন্দর ভাবে প্রত্যেকটা ছবির নিচে বলে দিয়েছে আপনি চাইলে সেগুলো ফলো করে ক্রেডিট দিতে পারবেন।


এই ওয়েবসাইট থেকে আপনি যদি কোন ছবি ডাউনলোড করেন এবং পরবর্তীতে ওই ছবির ক্রেডিট না দিতে চান তাহলে এর জন্য আপনাকে তাদের প্রিমিয়াম ফিচারটি নিতে হবে এর জন্য আপনাকে প্রত্যেক মাসে ৭ ডলার করে দিতে হবে।

এই ওয়েব সাইটটি অনেক জনপ্রিয় হলেও এখান থেকে ছবি ডাউনলোড করা অনেক ঝামেলা এবং যদি কোন ছবি অনেক পছন্দ না হয় তাহলে এই ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড না করাই ভালো।



৫ Freerange Stock কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড




সর্বশেষ যে ওয়েবসাইটটির কথা বলব সেটি হচ্ছে ফ্রিরেঞ্জস্টক এই ওয়েব সাইটের কন্টেন কালেকশন কিন্তু খুবই ভালো।


আপনি এই ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রী ছবি ডাউনলোড করতে পারবেন কিন্তু এর জন্য আপনাকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে আর যদি  আপনি এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন না করেন তাহলে  আপনি কোন ছবি ডাউনলোড করতে পারবেন না।


আপনি এই ওয়েবসাইট থেকে কোন ছবি ডাউনলোড করার আগেই ছবি এডিট করে নিতে পারবেন আপনার নিজের মত করে।


আপনি এই ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করে আপনার নিজের পার্সোনাল কাজে আপনি ব্যবহার করতে পারবেন এজন্য এই ওয়েবসাইটের কোনো দায়বদ্ধতা নেই এবং এই ওয়েবসাইটে থেকে আপনি যদি ছবি ডাউনলোড করে অন্য কোথাও ব্যবহার করেন এর জন্য আপনার কোন ক্রেডিট দিতে হবে না।


কিন্তু এই সাইটের একটি শর্ত হলো যে আপনি কোন ছবি ডাউনলোড করে অন্য কারো কাছে টাকার বিনিময়ে বিক্রি করতে পারবেন না এই ওয়েবসাইট থেকে আপনি চাইলে ডাউনলোড করার পরিবর্তে এখানে ছবি আপলোড করে আপনি টাকা ইনকাম করতে পারবেন।


এখানে প্রশ্ন আসতে পারে যে আমি কোন ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করব এবং আমার জন্য কোনটা ভাল হবে আমি আপনাকে সাজেস্ট করব আপনি ছবির ক্ষেত্রে Pexels থেকে ছবি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।


কারন এই ওয়েবসাইটের ছবিগুলো হাই কোয়ালিটির হয়ে থাকে এবং এই ছবিগুলোর ব্যবহার করার ক্ষেত্রে কোন দায়বদ্ধতা নেই এই ওয়েবসাইটের কোন ছবির জন্য আপনাকে কষ্ট করে করে ক্রেডিট দিতে হবে না।


আপনি যদি ভিডিও ডাউনলোড করতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি Pixabay থেকে ভিডিও ডাউনলোড করুন কারণ এই ওয়েবসাইটের ভিডিওগুলো রেজুলেশন হাই কোয়ালিটির হয়ে থাকে আর কোন ক্রেডিট এর ঝামেলা নেই।


ইন্টারনেটের দুনিয়ায় ছবি ডাউনলোড করার জন্য অনেক ওয়েবসাইট আছে কিন্তু আপনি সব ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করতে পারবেন না এবং আপনি যদি সেই সকাল ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করেন তাহলে আপনাকে পরবর্তীতে অনেক সমস্যার পড়তে হবে।


কিন্তু আমি যে পাঁচটি ওয়েবসাইটের কথা আপনাকে বলেছি এই পাঁচটি ওয়েবসাইট থেকে আপনি যদি কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করেন তাহলে আপনাকে কোন সমস্যায় পড়তে হবে না।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ